• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এমপি আদেল

সিসি নিউজ, ১৯ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী মুন্সিপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা ও কম্বল প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে নীলফামারী – ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আদেলুর রহমান আদেল ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সহায়তা দেন।
এ সময় সংসদ সদস্য আলহাজ¦ মো. আদেলুর রহমান আদেল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্থ সদস্যদের সান্তনা দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য হারাবেন না। ধৈর্য্যশীলদের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন, আমিও আপনাদের পাশে আছি। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের পুনর্বাসনসহ সব ধরনের সহযোগিতা করা আশ্বাস দেন।
পরে তিনি আগুনে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারকে নগদ দুই হাজার টাকা এবং একটি করে কম্বল প্রদান করেন। এ সময় জাতীয় পার্টি নেতা বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, আব্দুর রউফ, জি এম কবির মিঠু, আলতাফ হোসেন, মো. মাহ্ফুজুর রহমান দুলু, আলতাফ হোসেন মুহুরী, মো. রাজু আহমেদ, মো. নাদিম, জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতা মো. সামসুদ্দিন অরুন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী মুন্সিপাড়ায় গত রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টিঁ পরিবারের ৫০টি বসতঘরসহ সর্বস্ব পুঁড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ