• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিড়ম্বনা ছাড়াই পাঁচ মিনিটে বিদ্যুতের নতুন সংযোগ

সিসি ডেস্ক, ২০ জানুয়ারী।। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বোয়ালমারী জোনাল অফিসের উদ্যোগে শহর ও গ্রামাঞ্চলে ভ্যান যোগে শুরু হয়েছে আলোর ফেরিওয়ালা নামে পাঁচ মিনিটে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম। ভ্যান গুলোতে থাকছে বিদ্যুতের মিটার, তারসহ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সকল সরঞ্জাম। গ্রাহক বিদ্যুৎ সংযোগ চাইলে তাৎক্ষণিক সব প্রক্রিয়া শেষ করে মাত্র পাঁচ মিনিটেই পাচ্ছেন নতুন বিদ্যুৎ সংযোগ।

বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেন আজ রবিবার সকাল থেকে রিকগভ ভ্যানে বিদ্যুৎ সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। হয়রানি, ভোগান্তি ও বাড়তি অর্থ খরচ ছাড়াই গ্রাহকেরা এ  সংযোগ পাচ্ছেন।

ওইদিন বোয়ালমারী জোনাল অফিসের অধীনে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ২টি ভ্যান যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

পল্লী বিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলায় একটি ভ্যান ও আলফাডাঙ্গা উপজেলায় একটি রিকম ভ্যান দিয়ে ‘আলোর ফেরিওয়ালা’ নামে শুরু হয়েছে এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রত্যেক ভানের সাথে একজন এজিএম (কম), একজন পরিদর্শক, দুইজন লাইনম্যান ও ওয়্যারিংম্যান রয়েছে। বোয়ালমারী বাজার, গুনবহা তালতলা, কামারগ্রাম, ছোলনা গ্রামে ১০ জন গ্রাহক ও আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা, মিঠাপুর ও ইছাপাশায় ১০ জন গ্রাহক প্রথম দিন নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন।

নতুন গ্রাহক গুনবহা গ্রামের আকরাম শেখের স্ত্রী দিনমজুর আমেনা বেগম বলেন, এত কম সময়ে বিদ্যুতের লাইন পাওয়া ছিল কল্পনার অতীত। বর্তমান সরকারের এমন কাজে আমরা খুশি।

এ ব্যাপারে বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সানোয়ার হোসেন বলেন, ‘আলোর ফেরিওয়ালা’র মাধ্যমে বিদ্যুৎ বিহীন এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ পৌছানো আমাদের অঙ্গিকার। সরকারের সবার জন্য বিদ্যুৎ কর্মসূচির আওতায় হয়রানি ও বিড়ম্বনা ছাড়া আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ