• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইনে হংসিকার গোপন ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক।। এবার সাইবার অপরাধের শিকার হলেন ভারতের দক্ষিণী চলচ্চিত্র তারকা হংসিকা মতওয়ানি। অনলাইনে হ্যাকিংয়ের কবলে পড়েছেন ‘আপ কা সুরুর’ তারকা। আর তাঁর একাধিক গোপন ছবি ফাঁস করেছে হ্যাকাররা।হংসিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অনেক ছবি পোস্ট করা হয়েছে, যেখানে তাঁকে দু-টুকরো বিকিনি পরিহিত দেখা যাচ্ছে। ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। খবরে প্রকাশ, ছবিগুলো সম্প্রতি তাঁর নিউইয়র্কে ছুটি কাটানোর সময় তোলা। দুর্ভাগ্যজনকভাবে ছবিগুলো অন্তর্জালে ভাইরাল হয়েছে।

যা হোক, পরে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে।মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে ভক্ত ও অনুরাগীদের বার্তা দিয়েছেন হংসিকা মতওয়ানি। সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো বার্তারই যেন উত্তর না দেন ভক্তরা। তিনি আরো বলেছেন, তাঁর মুঠোফোন ও টুইটারও হ্যাক করা হয়েছিল। সবকিছু নিয়ন্ত্রণে আনতে তাঁর টিম কাজ করছে।এর আগেও বেশ কয়েকজন তারকা সাইবার অপরাধীদের কবলে পড়েছেন। সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তার আগে অভিনেত্রী এমি জ্যাকসন ও অক্ষরা হাসানও সাইবার অপরাধের শিকার হন। অক্ষরার গোপন ছবিও ফাঁস করেছিল হ্যাকাররা। এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগও করেছিলেন অক্ষরা।হংসিকা মতওয়ানি এখন ইউআর জামিল পরিচালিত তামিল ছবি ‘মহা’ নিয়ে ব্যস্ত। এটি তাঁর অভিনীত ৫০তম সিনেমা। ‘আপ কা সুরুর’ দিয়ে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সংগীতশিল্পী-সুরকার থেকে অভিনেতা বনে যাওয়া হিমেশ রেশামিয়া।‘শাকা লাকা বুম বুম’ দিয়ে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে ‘দেশ ম্যায় নিকলা হোগা চাঁদ’ ধারাবাহিকেও অভিনয় করেন।শৈশবেই অভিনয় শুরু করেন হংসিকা। বলিউড তারকা হৃতিক রোশনের ‘কোই মিল গ্যায়া’ ছবিতে শিশুচরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ