• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৫-১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

ঢাকা, ২৫ জানুয়ারী।। টঙ্গীর তুরাগ তীরে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এবারের আয়োজনে তাবলীগ জামাতের কেন্দ্রীয় আমির সাদের আসার বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ইজতেমা মাঠের দখল কেন্দ্র করে গত ডিসেম্বরে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন। আহত হন শতাধিক। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সরকার দুই পক্ষের সমঝোতার উদ্যোগ নেয়। তাবলিগের দুই পক্ষের সঙ্গে হয় কয়েক দফা আলোচনা।

দু’পক্ষের মুরব্বির সঙ্গে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। পরে তিনি জানান, দুই পক্ষের বিবাদ নিরসন হয়েছে। সবার অংশগ্রহণেই হচ্ছে বিশ্ব ইজতেমা।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, তাবলীগ জামাতের কেন্দ্রীয় আমির সাদ কান্ধলভী আসছেন কিনা তা নির্ভর করবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর।

বৈঠক শেষে সাদপন্থীরা সাংবাদিকদের জানান, দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

উপমহাদেশে সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন তাবলীগ জামাতের কোন্দল প্রকাশ্যে আসে ২০১৭ সালে। তাবলিগের আমির ভারতের মাওলানা সাদ কান্দালভীর মতাদর্শ কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ