• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রশ্ন ফাঁসের মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার

সিসি ডেস্ক, ৩১ জানুয়ারী।। প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬টি গ্রুপের মূল হোতাসহ এখন পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, ছাত্র ও প্রশাসনিক শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যাহ নজরুল ইসলাম জানান, গত দেড় বছর তদন্ত করে দেশের গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিসিএস ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নে ফাঁসে জড়িত ৬টি চক্রকে শনাক্ত করা গেছে।

তিনি জানান, প্রশ্নফাঁস মূলত দুটি পদ্ধতিতে হয়। একটি পরীক্ষার আগের রাতে প্রেস থেকে অন্যটি পরীক্ষার হল থেকে ডিজিটাল ডিভাইসে। প্রেস থেকে প্রশ্নফাঁস চক্রের মূল হোতাদের আগে গ্রেপ্তার করা গেলেও ডিজিটাল জালিয়াতি চক্রের মূল হোতারা ছিল আড়ালে।

গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা হাফিজুর রহমান হাফিজ ও মাসুদ রহমান তাজুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এসময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তদন্ত শেষে শিগগিরই চার্জশিট দেয়া হবে বলেও জানানো হয়।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ