• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রাথমিকে শিক্ষক উপস্থিতি বিকাল সোয়া ৪টা পর্যন্ত বাধ্যতামূলক

ঢাকা, ৩১ জানুয়ারী।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল সোয়া ৪টা পর্যন্ত প্রত্যেক শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষকের উপস্থিতি শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা তদারকি করে প্রতি মাসে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন।

এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এএফএম মনজুর কাদির।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে বিদ্যমান নীতি বাস্তবায়ন এবং তদারকির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেই লক্ষ্যে মফস্বলের শিক্ষকদের স্কুলে উপস্থিতি সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে।

আর রাজধানী ঢাকার শিক্ষকদের সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত উপস্থিতির এ নির্দেশনা মানতে হবে। এ ব্যাপারে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, এটি নতুন কোনো নির্দেশনা নয়। কিন্তু শিক্ষকরা এটি মানতেন না। কিন্তু এখন এ নীতি বাস্তবায়নে সরকার কঠোর তদারিক করবে। উপজেলায় শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তারা এটি দেখবেন। এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী পরিচালক এবং উপপরিচালকদের এ দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ