সিসি নিউজ, ৩১ জানুয়ারী॥ নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ শহরের সিনেমা রোডের প্লাজার সামনে বাটা দোকানের সামনে থেকে ইয়াবাসহ এক ভ্যানচালককে আটক করেছে। আটক ভ্যানচালক জয়নুল ইসলাম (৩০) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়ার মোজাম আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ এসআই নুর আমিন ভ্যানচালক জয়নুলকে উক্ত স্থান থেকে আটক করে। এ সময় তার শরীরে থাকা ৭ পিস ইয়াবা উদ্ধার করে। আটক জয়নুল জানায়, ইয়াবাগুলো একই ইউনিয়নের কাঙ্গালপাড়ার একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী ফজলুর হকের।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বহনকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।