সিসি নিউজ, ০২ ফেব্রুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষার ৫১ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ার ঘটনায় প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাতিখানাস্থ স্কুল সংলগ্ন বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও আটক করে পুলিশ।
সূত্র মতে, প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ করার প্রলোভন দিয়ে প্রতিজনের কাছে ৮ থেকে ১২ হাজার টাকা নিয়েছে। অকৃতকার্যরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী
অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে ফরমপূরণ করেছেন। বৃহস্পতিবার বোর্ড কতৃপক্ষ এসব শিক্ষার্থীর প্রবেশপত্র প্রদান করার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে তা প্রদান না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের দেয়া অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, শিক্ষার্থীরা মূলত প্রতারণার শিকার হয়েছে।