সিসি নিউজ, ৪ ফেব্রুয়ারী।। রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে শহরে পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন পিএইচএফ।
এতে স্বাগত বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরণ পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।
অনুষ্ঠানে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমান, রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সম্পাদক রোটাঃ মো. এমদাদুল হক, রোটাঃ ডা. মো. এনামুল হক, রোটাঃ আহসান হাবীব, রোটাঃ তারিকুল ইসলাম তারিক, রোটাঃ আজাহার হোসেন রানা, রোটাঃ মমতাজ মিন্টু, রোটাঃ কোহিনুর আলম, রোটাঃ শিখা প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি নীলফামারীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রহুল আমীন দুস্থদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শত কম্বল বিতরণ করা হয়েছে।