• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ‌্যা বেড়ে ৭০

সিসি ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭০ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ঘটনায় মৃতের সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছিল।

দেশটির উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরাখন্ডে মারা গেছে ২৮ জন।

এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ বলছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ