• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ফেরদৌস-পূর্ণিমা

সিসি ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। শ্যুটিংস্পটে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। নোয়াখালীর চর এলাহীতে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস জানান, গাঙচিল সিনেমার শ্যুটিং চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে গেলে আহত হন তারা। দুর্ঘটনার পর পরই তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, ফেরদৌস ডান পায়ে ও পূর্ণিমা ডান হাতে আঘাত পেয়েছেন।

নোয়াখালীর চর মণ্ডল ও চর এলাহীতে ৬ ফেব্রুয়ারি থেকে গাঙচিল সিনেমার শ্যুটিং চলছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ