• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ২১ প্রার্থী

সিসি নিউজ, ১১ ফেব্রুয়ারী।। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ২১, ভাইস-চেয়ারম্যান পদে ২৯ ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ২১ প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সদরের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং অন্যান্য উপজেলার প্রার্থীরা স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন।
নীলফামারী সদর:
এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করেন। এরা হলেন, শাহিদ মাহমুদ (আঃলীগ), ফয়েজ আহমেদ (ন্যাশনাল পিপলস পার্টি) ও সাদিক হোসেন নয়ন (স্বতন্ত্র)।
পুরুষ-ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন, দীপক চক্রবর্তী, মিজানুর রহমান, শাহজামাল, রফিকুল ইসলাম রফিক, শরিফুল ইসলাম রিপন ও আতাউর রহমান বাবু (ন্যাপ)।
সংরক্ষিত নারী-ভাইস-চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সান্তনা চক্রবর্তী ও জেসমিন আক্তার সাথী।
ডোমার উপজেলা:
এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন দাখিল করেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া (স্বতন্ত্র-আ.লীগ), তোফায়েল আহমেদ (আঃ লীগ) ও ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী (স্বতন্ত্র)।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তিন জন প্রার্থী। এরা হলেন আব্দুল মালেক, রনজিৎ কুমার রায় ও শাহজাহান সিরাজ স্বপন।
সংরক্ষিত নারী ভাইস-চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান সন্ধ্যা রানী, রওশন কানিজ ও দীপা রানী রায়।
কিশোরগঞ্জ উপজেলা:
এই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ছয় প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম (জাতীয় পাটি), জাকীর হোসেন বাবুল (আঃ লীগ), বিপ্লব কুমার সরকার দিপু (স্বতন্ত্র-আঃলীগ), আবুল কালাম বারী পাইলট (স্বতন্ত্র-আঃ লীগ), আ.ফ.ম রুহুল ইসলাম (স্বতন্ত্র-বিএনপি) ও রশিদুল ইসলাম রশিদ (স্বতন্ত্র)।
ভাইস-চেয়ারম্যান পদে সাত জন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন, রবিউল ইসলাম, স্বপন কুমার রায়, ইদ্রিস আলী, বাদশা আলমগীর, আশিক আলী, হাফিজুল ইসলাম ও কুদরত ই-খোদা।
সংরক্ষিত নারী-ভাইস চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র দাখিল করে। এরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান শিরিনা বেগম, লাইলী বেগম কাদের, মোখলেছা বেগম, রোকসানা বেগম, নাছিমা বেগম, শিল্পী রানী ও শাপলা বেগম।ডিমলা উপজেলা:
এই উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (আঃ লীগ), মোশারফ হোসেন (জাতীয় পাটি), আব্দুর রহমান (ন্যাপ) ও সোহেল হোসেন (ওয়ার্কার্স পাটি)।
ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন নিরেন্দ্র নাথ রায়, আমজাদ হোসেন সরকার, মোফাখারুল ইসলাম পেলব ও সুজয় চন্দ্র রায়।
নারী-ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, জাহানারা বেগম ও তাসলি খাতুন।

সৈয়দপুর উপজেলা:
এই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিন জন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোখছেদুল মোমিন (আঃ লীগ), জয়নাল আবেদীন (জাপা) ও রুহুল আলম (ওয়ার্কার্স পাটি)।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন পাঁচ জন। এরা হলেন, আজমল হোসেন, আনোয়ার হোসেন প্রামানিক, সুরত আলী, মনোয়ার হোসেন ও জাহাঙ্গীর সরকার।
সংরক্ষিত নারী-ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩ জন। এরা হলেন বর্তমান ভাইস-চেয়ারম্যান রওনক জাহান রিনু, সানজিদা বেগম লাকী ও মোছা. হাসিনা বেগম।

জলঢাকা উপজেলা:
এই উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন দুই জন। এরা হলেন, আনছার আলী মিন্টু (আঃ লীগ) ও আব্দুল ওয়াহেদ বাহাদুর (স্বতন্ত্র-আঃলীগ)।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন চার জন। এরা হলেন মশিউর রহমান, গোলাম আযম এলিন, শাহিনুল ইসলাম ও মোমিনুল ইসলাম মঞ্জু।
সংরক্ষিত নারী-ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন বর্তমান নারী-ভাইস চেয়ারম্যান রিভা আক্তার ও মনোয়ারা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ