• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |

নীলফামারী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে (তৃতীয় ধাপ) চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত এসব মনোনয়ন জমা পড়ে। উক্ত পাঁচ প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগের একজন ওয়ার্স পাটির এবং অপরজন জাপা নেতা। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

তারা সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি তপন কুমার রায় ও জাপা নেতা (জাতীয় যুবসমাজের সাবেক সভাপতি) মো. তরিকুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জ্যেতির্ময় রায়, হর্ষ বর্ধন রায়, অনিমেষ রায়, মো. আক্তারুজ্জামান, মো. আরিফ হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোছা. আরিফা সুলতানা, জেসমিন আক্তার, মোছা. শিউলি আক্তার বানু ও সান্তনা চক্রবর্তী। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় এসব তথ্য নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ