• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিল্লিতে হোটেলে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ১২ ফেব্রুয়ারী।। ভারতের রাজধানী নয়াদিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।

সেন্ট্রাল দিল্লির করোল বাগে হোটেলটি অবস্থিত। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ