• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামের চাকতাইয়ে বস্তিতে আগুন লেগে নিহত ৮

সিসি নিউজ।। চট্টগ্রামের চাকতাইয়ে ভেড়ামার্কেট বস্তিতে আগুন লেগে ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পরিবারেরই সাতজন। রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন, রহিমা, তার ছেলে বাবু, মেয়ে নাজমা ও নার্গিস। আরেক পরিবারের ৩ জন হলেন, হাসিনা, আয়েশা ও সোহাগ। আরেকজনের পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণ এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সংস্থাটির উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের ১০টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ