• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩ মাসের মধ্যে সব সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারী।। রমজানের আগেই তিন মাসের মধ্যে দেশের সব সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাস্তার কাজে নিম্নমান নিয়েও ক্ষোভ জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের এ সড়ক নির্মাণের এক বছরের মধ্যে বিভিন্ন অংশ বেহাল। জায়গায় জায়গায় খানাখন্দের পাশাপাশি পিচ উঠে গেছে বিভিন্ন অংশে।
এ মহাসড়কের মতোই দেশের ২২টি মহাসড়ক ও জেলা সড়কে এমন দৃশ্য সাধারণ। বর্ষায় এসব সড়কে রীতিমতো বড় বড় গর্ত তৈরি হয়। আর সাধারণ মানুষের দুর্ভোগ ওঠে চরমে।
এমন বাস্তবতায় তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
ঈদ সামনে রেখে আগামী জুনের আগেই সব সড়ক সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী। বলেন, এজন্য প্রয়োজনে কর্মকর্তাদের ছুটি বাতিল করা হবে।
দেশের সব সড়ক-মহাসড়ক আবর্জনা ও অবৈধ দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রাখাও নির্দেশ দেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ