• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন

সিসি নিউজ, ২০ ফেব্রুয়ারী।। নীলফামারীর সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের রসুলপুরস্থ বিদ্যালয় চত্বরে ওই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. নুরুজ্জামান, বিদ্যালয় ম্যানেজিং (এসএমসি)  সভাপতি ও সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া, সাবেক সভাপতি  মো. আব্দুস্ সাত্তার, পৌর কাউন্সিলর আল মামুন সরকার, মো. শাহিনুর ইসলাম শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা পারভীনসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় অভিভাবক ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিথি সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার এবং ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে পৌঁছলে প্রতিষ্ঠানে ক্ষুদ্রে শিক্ষার্থীরা তাদের ফুলের শুভেচ্ছা জানায়। এরপর ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮ জনের একটি কাবদল অতিথিদের গ্র্যান্ড ইয়েল প্রদান করেন। পরে অতিথিরা নবনির্মিত শহীদ মিনাওে পুষ্পমাল্য অর্পণ করেন। শেষে দেশ ও জাতির উন্নতি, মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া মোনাজাতটি পরিচালনা করেন।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সরকারি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এসএমসি) আর্থিক সহায়তায় ফ্রি- আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার টি নির্মাণ করা হয়। এতে ৭৫ হাজার টাকার অধিক ব্যয় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ