• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চকবাজারে আগুনে মৃত অন্তত ৭০

ঢাকা, ২১ ফেব্রুয়ারী।। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে অন্তত ৭০ জন মারা গেছেন। দগ্ধ অন্তত ৪১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আগুন রাসায়নিকের একটি গুদামে ছড়িয়ে পড়ায় ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে প্রায় ১০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার রাতে সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকায় চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের আবাসিক ভবনে আগুনের সূত্রপাত। বিকট শব্দে একটি বিষ্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দুটি ভবনে। সেখানে রাসায়নিকের গুদাম, খেলনার দোকানসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন বেড়ে যায় কয়েকগুণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবাসিক ভবনটির সামনে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায়। পরে আগুনে, সামনে থাকা একটি চায়ের দোকানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে সড়কে। সেখানে অন্তত ১৫টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়লে বিস্ফোরিত হয় একের পর এক গাড়ির গ্যাস সিলিন্ডার।

দ্রুত চারপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান বহু পথচারী। আর, আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে আহত হন বেশিরভাগ ভবনের বাসিন্দারা।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এলাকার সরু রাস্তার কারণে উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরীর এটিও কারণ।

আহতদের বেশিরভাগ ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য যাওয়া হয়। অনেকে স্বজনের খোঁজে হাসপাতালে ছুটে যান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইতিমধ্যে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আহত ও নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ