• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসরকারি ফলাফলে এগিয়ে নৌকার আতিকুল

সিসি ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে।

এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

২১৯টি কেন্দ্রের পাওয়া ফলাফলে আতিকুল ইসলাম পেয়েছেন ১৩৯১৭৫টি ভোট, আর লাঙ্গল প্রতীকে শাফিন আহমেদ পেয়েছেন ৫২৭৮টি ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ১২৯৫টি ভোট কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।  মোট ভোটার ছিলেন ৩০,৩৫,৫৯৯জন।

রাজধানীর বিভিন্ন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো কম, কিছু কিছু ভোটকেন্দ্র ছিল একেবারেই ভোটারশূন্য। তবে কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ