• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সংরক্ষিত নারী সাংসদকে গণসংবর্ধনা প্রদান

সিসি নিউজ, ১ মার্চ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাবেয়া আলীমকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ওই গণসংবর্ধনা দেয়া হয়। শহরের পৌরসভা সড়কের আদিবা কনভেনশন হলে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু।

এতে অন্যদের বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, নারী সংসদ সদস্যের কন্যা ঢাকার ইডেনে কলেজে সহযোগী অধ্যাপক আক্তারী জামান ডলি প্রমুখ।

এ সময় অনুষ্ঠান মঞ্চে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, নারী সংসদ সদস্যের ছেলে প্রকৌশলী মো. রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

পুরো গণসংবর্ধনায় সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী অঙ্গ সংগঠন, সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ  সৈয়দপুরের সর্বস্তরের মানুষ নারী এমপি রাবেয়া আলীমকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে নারী সাংসদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল বহর সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাকে গণসংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, নারী সংসদ সদস্য রাবেয়া আলীম সাবেক সাংসদ মরহুম আলিম উদ্দিনের সহধর্মিনী।  তিনি নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং নীলফামারী জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী পদে অধিষ্ঠিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ