• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডাকসু নির্বাচনে সৈয়দপুরের ছেলে পরান

সিসি নিউজ, ৫ মার্চ।। দীর্ঘ ২৮ বছর পর দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’ খ্যাত  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদের সহ-সাধারন সম্পাদক (এজিএস) পদে লড়বে সৈয়দপুরের ছেলে শাহ্ পরান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে চলছে তার ব্যাপক প্রচার-প্রচারনা।

ক্যাম্পাসে মূকানিভেতা ও সংগঠক হিসেবে পরিচিত শাহ্ পরান ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারীয়ান্স (NYN) এর সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দপ্তর সম্পাদক। দেশের বিভিন্ন জেলায় অভিনয় করে কুড়িয়েছে অনেক সন্মাননা।

সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বেড়ে ওঠা পরান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের মাধ‌্যমিক এবং ক‌্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ‌্যমিকে পড়াশুনা করেছে। ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল‌্যাণ সমিতি তার জন‌্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ