• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রী সেবার মান বাড়াতে রেলমন্ত্রীর আলটিমেটাম

ঢাকা, ৫ মার্চ।। কমলাপুর ট্রেন স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আগামী ১ মাসের মধ্যে রেল স্টেশনের পরিবেশ না ঠিক করতে পারলে সব দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন কমলাপুরে পরিদর্শনে গিয়ে টিকিট কাউন্টারে যাত্রীদের নানা অভিযোগ শোনেন। দ্রুত এগুলোর সমাধানের আশ্বাসও দেন তিনি । এরপর রেল স্টেশনের ক্যান্টিন, টয়লেট, সার্ভাররুম পরিদর্শন করেন তিনি। সেখানে নানা অনিয়ম ও ময়লা আবর্জনার স্তুপ দেখে কর্মকর্তাদের প্রতি ক্ষোভ জানান রেলমন্ত্রী ।
পরে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে আগামী ১ মাসের মধ্যে সব সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে কমলাপুরে যাত্রী সেবার উন্নতি না করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ