সিসি নিউজ, ৭ মার্চ।। রেল মন্ত্রী নূরুল ইসলাম সূজন বলেন, রেলওয়ের উন্নয়ণে মাননীয় প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা ইতিমধ্যে মিটার গেজের সাড়ে ৫শ নতুন কোচ, ১শ নতুন ইঞ্জিন ও মালামাল পরিবহনের জন্য নতুন ওয়াগন আমদানি করার পরিকল্পনা করা হয়েছে। তিনি আজ রাত সাড়ে ৯টায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন ১৫টি কোচ পরিদর্শনে এসে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধুমাত্র সড়ক পথে ঘন বসতি পূর্ণ বাংলাদেশের জনগনের যাতায়াত ব্যবস্থার সমাধান করা যাবে না, তাই অতিদ্রুত রেল বহরে উল্লেখিত কোচ, ইঞ্জিন ও ওয়াগন যুক্ত করে রেলকে যুগোপযোগি করা হবে।
তিনি আরো বলেন, যে সমস্ত জেলার সাথে এখনও রেল যোগাযোগ নাই সেসব জেলার সাথে রেল যোগাযোগ চালু করা হবে।