• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন রবিবার

সিসি ডেস্ক, ১৪ মার্চ।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ওইদিন তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানাবেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোখলেসুর রহমান এ কথা জানিয়েছেন।সফর সূচি অনুযায়ী, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধি সৌধ কমপ্লেক্সে জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক হেলিকপ্টারে করে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেবেন।টুঙ্গীপাড়ায় পৌঁছানোর পর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ