• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লন্ডনের মসজিদে হাতুড়ি নিয়ে হামলা

সিসি ডেস্ক, ১৬ মার্চ।। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার কয়েক ঘণ্টার মাথায় লন্ডনেও এক মুসলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। একটি মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে এক মুসলিমের ওপর চড়াও হন অজ্ঞাত কয়েকজন।

বিট্রেনের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন ব্যক্তি পূর্ব লন্ডনের একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী কথাবার্তা বলছিল। তারা শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করছিল।

সে সময় বেশ কিছু মানুষ ওই গাড়িটি ধাওয়া করলে তারা এক ব্যক্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায়। পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তি মাথায় আঘাত পেয়েছেন।

গাড়িটি দ্রুত ওই স্থান ত্যাগ করার আগ পর্যন্ত দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারীরা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ থেকে ৩০-য়ের মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। তবে কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

নিউজিল্যান্ডে শুক্রবার জুম্মার নামাজের সময় দুই মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ৪৯ জন নিহত হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন স্থানের মসজিদগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ