• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরকে হারিয়ে জোন সেরা নীলফামারী মহিলা কাবাডি দল

সিসি নিউজ, ১৬ মার্চ।। রংপুরকে হারিয়ে আন্তঃজেলা জাতীয় মহিলা কাবাডির জোন (রংপুর ও রাজশাহী) পর্যায়ে চ্যাম্পিয়ন হলো নীলফামারী মহিলা কাবাডি দল। আজ শনিবার বিকেলে নীলফামারী হাই স্কুল মাঠে ৩৬-২৭ পয়েন্টে রংপুরকে পরাজিত করে স্বাগতিক নীলফামারী। এছাড়াও দিনাজপুরকে ৪৪-২৩ পয়েন্টে হারিয়ে তৃতীয় স্থান নির্ধারণ করে পঞ্চগড় দল।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ম্যাচ সেরা হন নীলফামারীর তুহিন আক্তার ও টুর্নামেন্ট সেরা হন নীলফামারীর রুমা রানী দাস।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে গত ১৪ মার্চ শুরু হওয়া এ প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের আটটি মহিলা কাবাডি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ