• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভূয়া মেজর আটক

সিসি নিউজ, ১৮ মার্চ।। নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মাহাবুল আলম (২৫) নামে এক ভূয়া মেজরকে আটক করেছে। রোববার রাত ১১টার দিকে শহরের নতুন বাবুপাড়ার কলিম মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুল আলম দিনাজপুর জেলার চিরিরবন্দরের উত্তর ভবানীপুরের ডাঙ্গারহাট গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে সৈয়দপুর শহরের একজন মাইক্রোবাস চালক।

জানা যায়, সদ‌্য মেজর পদে যোগদান করেছে এমন প্রতারণার আশ্রয় নিয়ে মাহাবুল আলম শহরের নতুন বাবুপাড়ার জনৈক শফিকুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু তার আচরণে সন্দেহ হলে মেয়ের বাবা থানার আশ্রয় নেয়। এ ঘটনায় পুলিশ কলিম মোড় থেকে মেজর পরিচয়ধারী ওই প্রতারককে আটক করে এবং তার আসল পরিচয় নিশ্চিত হয়। পরবর্তীতে সে নিজেই পুলিশের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করে।

এ ব‌্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ