• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধা, ২০ মার্চ।। গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা নামে আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলার শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই উনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহফুজুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ওই দুই ছাত্রী বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক সুমি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত শাহানাকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ