• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পশ্চিমাঞ্চলের অবহেলিত রেলের উন্নয়ন করা হবে- রেলমন্ত্রী

লালমনিরহাট, ২২ মার্চ।। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, লালমনিরহাটের মোঘলহাটসহ দেশের সকল বন্ধ রেল লাইনগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে। এর অংশ হিসেবে ইতোমধ্যে মিটার গেজ লাইনে ব্রডগেজ সংযোজন করে ডুয়েল গেজ করা হচ্ছে। যাতে দুই ধরনের ট্রেন চালানো যায়। শুক্রবার(২২ মার্চ) সকালে লালমনিরহাট রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, চলতি বছরে দুই শত এবং আগামী বছরে আরো সাড়ে পাঁচশত আধুনিক কোচ ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব কোচ সংযোজন হলে রেলওয়েতে অব্যবস্থাপনা থাকবে না। রেলের অব্যবস্থাপনা সনাক্ত করতে পরিদর্শন শুরু হয়েছে। রেলের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যোগাযোগ ব্যবস্থাকে আরো দ্রুত ও আধুনিক করতে রেলকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নেয়া হয়েছে। বন্ধ থাকা সকল রেল লাইন চালু করা হবে।

সাংবাদিকদের সাথে রসিকতা করে মন্ত্রী বলেন, এতো দিন রেলমন্ত্রী পুর্বাঞ্চলে ছিল, এখন পশ্চিম অঞ্চলে এসেছে। তাই পশ্চিম অঞ্চলের অবহেলিত রেলের উন্নয়ন করা হবে।

রেলমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার(২২ মার্চ) সকাল সাড়ে ৮টায় লালমনি এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাট রেলস্টেশনে পৌছেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউজে দুই ঘন্টা বিশ্রাম নিয়ে একটি শাটল ট্রেন যোগে বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ