• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাকে বাঁচাতে বিউটির আকুতি

বিশেষ প্রতিনিধি, ২২ মার্চ।। “আমার বাবা নেই। মাকে হারাতে চাইনা। আমার মাকে সুস্থ্য করে দিন। লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ সেবার মাধ্যমে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো”। মাকে বাঁচাতে এ আকুতি বিউটি আক্তারের। বিউটি নীলফামারীর রাবেয়া বালিকা বিদ্যানিকেতের নবম শেণির ছাত্রী।
বিউটি জানায়, ছয় বোনের মধ্যে সে সবার ছোট। বাকী পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে। তারা সবাই শ্বশুর বাড়িতে অবস্থান করে। ২০১৫ সালে তার বাবা মাহাবুল ইসলাম মারা যান। বাবা মারা যাবার পর থেকেই তার মা তাসকিনা বেগম (৫৫) অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে অনেক কষ্টে সংসারের পাশাপাশি বিউটির লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন। এর মধ্যে দুই মাস আগে ইজি বাইক থেকে পড়ে গিয়ে ডান হাত ও কোমড়ের হাড় ভেঙ্গে যায় তার মায়ের।
বিউটি বলেন, “আমার মা বর্তমানে বাড়িতে থেকেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ এ- ট্রমা বিশেষজ্ঞ চিকিৎসক মো. আনিছুর রহমান ডলারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে সুস্থ্য করতে হাত ও কোমড়ে জরুরী অপারেশনের প্রয়োজন। এজন্য খরচ হবে এক লাখ টাকার ওপরে। সে পরিমান টাকা যোগার করা আমার এবং বোনদের পক্ষে করা সম্ভব না”।
বিউটির বড় দুলাভাই রেজাউল করিম বলেন, “আমি নিজে দর্জির কাজ করি। আমার শাশুড়ির দূর্ঘটনার পর থেকেই তার চিকিৎসার যোগান দিয়ে আসছি। আমার সামান্য আয় থেকে আপারেশনের জন্য ওই পরিমান টাকা আমার পক্ষে যোগান দেওয়া সম্ভব না’।
বিউটি সবার কাছে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলে সহযোগিতা করে আমার মাকে সুস্থ্য করে দিন। তাতে আমার লেখাপড়া সচল থাকবে। আমি লেখাপড়া শিখে বড় হয়ে দেশ সেবার মাধ্যমে আপনাদের ঋণ পরিশাধ করার চেষ্টা করবো”।
আগ্রহী ও সহৃদয়বান ব্যাক্তিরা নিম্নের হিসাব নম্বরে সহযোগিতা করতে পারেন।
রেজাউল করিম, সঞ্চয়ী হিসাব নং-১১৭৩১২১১৮৮৩৭০৪৮, মার্কেন্টাইল ব্যাংক, নীলফামারী শাখা। এছাড়াও ০১৭২৮৯৩৫৩০০ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ