রংপুর, ২৪ মার্চ।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশন-এর ১১ দফা দাবির ভিত্তিতে চলা কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সাথে সার্বিক আলোচনা ও দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে এই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রশাসনিক এবং একাডেমিক সকল কর্মকাণ্ড যথারীতি পূর্বের ন্যায় সচল থাকবে।