• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

সিসি ডেস্ক, ২৬ মার্চ।। বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২৬ মার্চ সারাদিন তাদের হোমপেজে এই ডুডল দেখা যাবে।

ডুডলটিতে দেখা যায়, তিন জন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দু’টি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, একেই বলা হয় ডুডল।

মঙ্গলবার (২৬ মার্চ) যারা যারা গুগলের হোমপেজে যাচ্ছেন, তারা সার্চ বারটির ওপরে ওই মাঝিসহ তিনটি নৌকা দেখতে পাচ্ছেন। এর নিচে চাকার লাল-সবুজ ঘরে সাদা অক্ষরে লেখা গুগল। ডুডলটিতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে তা গুগল ব্যবহারকারীকে অন্য একটি পেজে নিয়ে যাবে। পেজটির শুরুতেই থাকবে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে উইকিপিডিয়ার একটি লিংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ