• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইরানে ভয়াবহ বন্যায় ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ মার্চ।। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশের শিরাজ শহরে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বন্যায় ১০০ জনের বেশি লোক আহত হয়েছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বন্যায় ১০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে শত শত গাড়ি।

খবরে বলা হয়েছে, শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যার কবলে পড়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে করে তেহরানসহ দেশের আরও ১২টি প্রদেশে বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল। তাদের অভিযোগ বন্যায় আক্রান্তদের তেমন ত্রান ও সাহায্য করা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ