• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বাংলাদেশের উদ্বেগ

সিসি নিউজ, ২৮ মার্চ।। যুক্তরাষ্ট্র সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের নীতি ও এ সংক্রান্ত নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের আলোকে বাংলাদেশ সব সময় দখলদার ইসরায়েলকে সিরিয়ার গোলান মালভূমির আইনি, ভৌত ও জনতাত্ত্বিক অবস্থান পরিবর্তন না করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির আইনি অবস্থান পরিবর্তন করে জাতিসংঘের সিদ্ধান্তের সুস্পষ্ট লংঘন করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ