• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওষুধ নিয়ে বাড়ি ফেরা হল না সুলতানের

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর)।। দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সুলতান ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেহেলগাজী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান ইসলামের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী বীরগন্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায়।

নিহত সুলতানের মামাতো ভাই আনিছুর রহমান জানান, বাসা থেকে ঔষুধ নেওয়ার উদ্দেশ্যে তিনি পাকেরহাটের উদ্দেশ্যে রওনা দেন পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে ফলে ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না সুলতান ইসলামের।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, একটি পাথর বোঝাই ট্রাক নিয়ে উপজেলার কালীরবাজার দিকে আসার সময় চেহেলগাজী নামক স্থানে পিছন দিক থেকে সাইকেলকে ধাক্কা দিলে সুলতান ইসলাম সাইকেল হতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এসময় এলাকাবাসী পাথর বোঝাই ট্রাককে ধাওয়া দিয়ে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায় ।

খানসামা থানার এস আই চিত্তরন্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করে রাখা হয়েছে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ