• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুগন্ধীর দোকান থেকে আগুনের সূত্রপাত : মেয়র আতিকুল

ঢাকা, ৩০ মার্চ।। রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজার থেকে লাগা আগুন একটি সুগন্ধীর দোকান থেকে সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

জানা গেছে, আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিকদের আরো বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনায় আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমেটিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোর বেলায় একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ