• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালবৈশাখির তাণ্ডবে ৮ জনের মৃত্যু

সিসি ডেস্ক, ১ এপ্রিল।। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে কালবৈশাখি। রাজধানীতে ঝড়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক নারী। ঝড়ের কারণে অনেক এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবিতে উপজেলা নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তাসহ ৩ জন নিখোঁজ রয়েছেন।
রোববার বিকেল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা। আবহাওয়া গুমোট। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় বাতাস ও বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। অফিস ফেরত মানুষ পড়েন বিপদে। অনেককে ভিজেই ফিরতে হয় গন্তব্যে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রচণ্ড বাতাসে ঢাকার রমনা, শনির আখড়া, শেরেবাংলা নগর, মিন্টো রোডসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার পাশের সাইনবোর্ড খুলে পড়ে।
ঝড়ো বাতাসে ভবন থেকে ইট পড়ে শেওড়াপাড়ায় এক পথচারী ও পল্টনে এক চা দোকানি এবং শনির আখড়ায় দেয়ালচাপায় এক রিকশাচালক মারা যান। আর শেরে বাংলা নগরে গাছ চাপায় এক নারী মারা যান।
এছাড়া ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। অপর এক নারী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
ঝড়-বৃষ্টির সময় ঢাকার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। ১৫ মিনিট পুরো ঢাকা ছিল বিদ্যুৎহীন। এছাড়া বিভিন্ন জায়গায় সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ায় উত্তরা, মিরপুর, কারওয়ান বাজার, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘ্টায় ৭৪ কিলোমিটার। দেশের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বয়ে গেছে এই কালবৈশাখী।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, রাজশাহীর কিছু জায়গায় ঝড়- বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ