• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রলির চাকায় পিষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট, ১ এপ্রিল।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী রানা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার(১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বানিনগর- চাপারহাট অাঞ্চলিক সড়কের মানিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হারুন রানা উপজেলার কাকিনা ইউনিয়নের কলেজ পাড়ার এলাকার শাহেব আলীর ছেলে। সে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বোনকে চাপারহাট স্কুলে রেখে মোটর সাইকেলে বাড়ি ফিরছিল হারুন রানা। মানিক বাজারের এলাকায় পৌছলে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারুন রানার মৃত্যুর খবরে তার সহপাঠি ও এলাকাবাসী কাকিনা বাজার মোড়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। অবরোধের কারনে উভয় পাশ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে। এক ঘন্টা পরে প্রশাসনের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান,এসএসসি পরীক্ষার্থী হোসেন আলী রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে। বর্তমানে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ