• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে বাবার হাতে শিশু কন্যা খুন

পঞ্চগড়, ২ এপ্রিল।। পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা এলাকায় বাবার হাতে রত্মা আক্তার নামে ছয় মাসের এক শিশু নিহত হয়েছেন। এ সময় ওই ব্যক্তির ছুরির আঘাতে তার স্ত্রীসহ অপর দুই কন্যা সন্তান গুরুতর আহত হয়েছেন। আহতের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর পরই নাজিমুল ইসলাম (৪০) নামের ঘাতক পিতা পালিয়ে যায়।

সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, নাজিমুলের স্ত্রী রশিদা খাতুন (২৫), তার বড় মেয়ে নাজিরা খাতুন (৮), মেজ মেয়ে রিয়া মনি (৫)।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে নাজিমুল ইসলাম স্ত্রী রশিদা খাতুনের সাথে ঝগড়ার এক পর্যায়ে প্রথমে ছোট মেয়েকে রত্ম আক্তারকে মাটিয়ে আছরিয়ে হত্যা করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রশিদা ও অপর দুই মেয়ে কুপিয়ে আহত করেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় নাজিমুল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ