• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চীনে আগুন নেভাতে গিয়ে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ২ এপ্রিল।। ভয়াবহ দাবানল থামাতে গিয়ে প্রাণ গেল অন্তত ২৭ ফায়ার সার্ভিস কর্মী সহ ৩০ জনের। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের ২৭ কর্মী নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করতে গিয়ে প্রাণ গেছে আরও তিন বেসামরিক নাগরিকের। সোমবার চীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় বলছে, সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমতল থেকে ৩ হাজার ৮০০ মিটার উঁচুতে শনিবার থেকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাত শতাধিক কর্মী মোতায়েন করা হয়। কিন্তু রবিবার হঠাৎ বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে।

ফলে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সাতাশ কর্মী-সহ ৩০ জনের প্রাণহানি ঘটে। এই ৩০ জনের সঙ্গে রবিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের। তাদের খোঁজে চিকিৎসক ও মেডিক্যাল সামগ্রী-সহ ওই এলাকায় দুটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়।

সম্প্রতি রাজধানী বেইজিং-সহ বিভিন্ন অঞ্চলের বনে অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দিতে রীতিমতো লড়াই করছে দেশটির নিরাপত্তাবাহিনী। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

২০১৫ সালের পর দেশটিতে এবারই এতসংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণহানির ঘটনা ঘটলো। ওই বছর দেশটির তিয়ানজিনের একটি রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭৩ জন নিহত হয়। এদের অধিকাংশই দেশটির ফায়ার সার্ভিসের কর্মী।

সূত্র : এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ