• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুই ‘ডাকাত’ নিহত

ঢাকা, ৫ এপ্রিল।। রাজধানীর তেজগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গুলিবিনিময়ে ‘ডাকাত’ দলের দুই সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই ‘ডাকাত’ হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় র‌্যাবের চেক পোস্ট ছিল। ডাকাত দলের সদস্যরা ছোট পিকআপ ভ্যানে করে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চেকপোস্ট অতিক্রমের সময় তাদের থামতে বলা হয়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে চোরাই গাড়িসহ বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আরো পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ