• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ৬

সিসি নিউজ, ৬ এপ্রিল।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৬জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।
শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বালুয়া (জুম্মারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম জানান, বরকত ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমাড়ী যাচ্ছিল। পথে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৬ জন নিহত হন।

তিনি আরও জানান, খবর পয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। তাৎক্ষনিক ভাবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে ৫ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির কারনেই চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ