• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিমানের ইঞ্জিনে সমস‌্যা দেখায় জরুরি অবতরণ

সিসি নিউজ, ৮ এপ্রিল।। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটকে।

আজ সোমবার বিকালে চট্টগ্রামের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানের বহরের ৭৩৭-৮০০ মডেলের বোয়িং উড়োজাহাজটি।

বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, শাহ আমানত বিমানবন্দরে অবতরণে কোনো সমস্যা হয়নি এবং যাত্রীরাও সব নিরাপদে রয়েছে।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিমানটির বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল। ইঞ্জিনে সমস্যার সংকেত পেয়ে পাইলট সেটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শাকিল মেরাজ বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ওই বিমানে থাকা ৯৯ জন যাত্রী নিরাপদে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ