• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নুসরাত হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ৮ এপ্রিল।। তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই নায়িকা নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে অনেকে সরব হয়েছিলেন। তাঁদের জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এক ভিডিও বার্তায় জানালেন নুসরাতকে হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক মনে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।

ভিডিও বার্তায় মমতা বলেন, ‘নুসরত ধর্মনিরপেক্ষ মানুষ। ও হিন্দু-মুসলিম সব মানুষের জন্য কাজ করবে। তাই ওকে প্রার্থী করেছি।’

উল্লেখ্য, অনেকের দাবি ছিল নুসরাতের গ্ল্যামারকে কাজে লাগিয়ে ভোট পার হতে চাইছে তৃণমূল। কিন্তু মমতা তাঁর ওই ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দেন তাকে প্রার্থী বানানোর কারণ। বলেন, ‘শুধু ফিল্মস্টার বলে ও প্রার্থী হয়েছে, তা নয়। ও হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে পারে।’

শুধু তাই নয়, নুসরাত নিজে প্রার্থী হতে চায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজেই যেচে প্রার্থী করেছেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

মুখে নুসরাতকে ভোট দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি মমতা লিখেছেন, ‘বসিরহাটের মা, মাটি, মানুষের কাছে আমার প্রার্থনা থাকবে যে আপনারা নুসরত জাহানকে জোড়াফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ