চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারী উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ৭১’বীর সৈনিক শওকত আলী সরকার বীর বিক্রম টানা ৫ম বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত ও ২য় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের সংবর্ধনা। মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যানের অফিস কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামছুজ্জোহা, উপজেলা কৃষি অফিসার মোঃ খালেদুর রহমান, অধ্যক্ষ ফজলুল হক মনি, জেলা শিল্পকলার সাধারন সম্পাদক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী আবু হানিফা রঞ্জু, জামিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।