• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ১, আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি, ৯ এপ্রিল।। জয়পুরহাটে গরু বোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে গেছে। এতে কেরামত আলী ফকির (৪০) নামে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চকভারুনিয়া-পাঁচবিবি সড়কের ভাতকোটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কেরামত আলীর ফকির সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার চকভারুনিয়া গ্রামের কাতের আলীর ছেলে ফরিদ হোসেন( ৩৫) কাচের মন্ডলের ছেলে রেজাউল করিম (৩২)।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মুমিনুল হক জানান, চকভারুনিয়া থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কয়েকজন। ভাতকোটা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৩ জন আহত হয়। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ