• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বৈশাখী মেলায় লটারীর নামে জুয়ার সরঞ্জাম জব্দ

সিসি নিউজ, ১৫ এপ্রিল।। সৈয়দপুর স্টেডিয়ামে মাস ব‌্যাপী বৈশাখী মেলায় লটারীর নামে জুয়া বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। ১লা বৈশাখের দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের নেতৃত্বে সৈয়দপুর থানা পুলিশ লটারীর প‌্যান্ডেল গুড়িয়ে দিয়ে লটারীর নামে জুয়ার সরঞ্জাম জব্দ করে। তবে এ সময় ওই লটারীর সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সহ অন‌্যান‌্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, লটারীতে মানুষ সর্বশান্ত হচ্ছে এমন অভিযোগ পেয়ে মেলায় অভিযান চালানো হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অবস্থাতেই মেলায় লটারীর নামে জুয়া চলবে না। এছাড়াও বৈশাখী মেলায় কোন প্রকার অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে সেজন‌্য পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।

উল্লেখ‌্য যে, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা মাস ব‌্যাপী এ বৈশাখী মেলার আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ