• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ এপ্রিল।। চিলিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।

এ দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।

তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ