• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফিরেছেন চিত্রনায়ক ফেরদৌস

সিসি ডেস্ক, ১৭ এপ্রিল।। ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ায় ভারতজুড়ে আলোচনা-সমালোচনা চলছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে নিয়ে। ইতোমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তার।

এদিকে শেষ খবর পাওয়া অবধি, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-০৯৬ ফ্লাইটে স্থানীয় সময় রাত ৯টায় ফেরদৌস ঢাকার উদ্দেশে রওনা দেন। ঢাকায় অবতরণ করেন ১০টায়। বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস সূত্রে জানা গেছে এ খবর।

আরও জানা গেছে, নির্ধারিত সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা ছিল ফেরদৌসের। তিনি সেভাবেই রাতে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে দেশে ফেরেন।

উল্লেখ্য, ভারতের রায়গঞ্জের প্রার্থী কানাইয়া লালের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি।

আর এই অভিযোগ গেছে দিল্লি পর্যন্ত। এরপর মডেল কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগে ভারতীয় ভিসা বাতিল করে তাকে দেশে ফিরতে বলে বাংলাদেশ হাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ