• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে আসামীদের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত

জয়পুরহাট, ১৭ এপ্রিল ।। জয়পুরহাটে দুটি হত্যা মামলার আসামীদের ছবি তুলতে গিয়ে আসামীদের হুকুমে তাদের স্বজনরা দৈনিক জয়পুরহাট খবরের বিশেষ প্রতিনিধি মিনহাজুর রহমান ছোটনের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তার ব্যবহারিত ক্যামেরা, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বুধবার দুপুরে জজ কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকে পুলিশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।

জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, কালাই এর আলোচিত দুটি হত্যা মামলার আসামী কালাই উপজেলার মাত্রাই ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আ ন ম শকওত হাবিব তালুকদার লজিক ও একই উপজেলার উদয়পুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলী দাদার আদালতের হাজতী আসামীদের হাজিরার তারিখ ছিল। আসামীদের জেল খানা থেকে কোর্টে আনার সময় জজ কোর্টের সামনে রাস্তায় ছবি তোলাকে কেন্দ্র করে আসামীদের স্বজনরা হামলা করে ক্যামেরা, মোরাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তিনি ওইসব মালামাল উদ্ধার করতে এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। এদিকে আহত সাংবাদিককে দেখতে যান সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার , কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনসহ স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ